
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি তাদের অঙ্গীকার পালন করে, তাহলে ইরানও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা মেহের।
পেজেশকিয়ান বলেন, ইরানের নীতি সবসময় যুক্তিনির্ভর। তবে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে প্রয়োজনে কঠোর ও দৃঢ় অবস্থান নেওয়া হবে। তিনি বলেন, সমঝোতা কখনোই একতরফা বিষয় নয়; যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারকের শর্ত মেনে চলে, তাহলে ইরানও তার অঙ্গীকার পূরণ করবে।
ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, অযৌক্তিক হুমকি ও ভিত্তিহীন চাপের মুখেও ইরান যুক্তিবোধ ও মানবিক মর্যাদার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। তবে দেশের স্বার্থ রক্ষার প্রয়োজন হলে দৃঢ়তা
এদিকে, সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে, যা ১৮ জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে চাপের মুখে ফেলেছে। রোববার যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের ওই হামলাকে যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে।
/টি