
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (২৬ জুন) রাতে এই হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এর আগে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি কেন্দ্রগুলোতে মার্কিন বিমান হামলার জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়।
আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার মিথ্যা অভিযোগ তুলে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে। তাদের মতে, এই পদক্ষেপ দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এরই প্রতিক্রিয়ায় তারা পাল্টা সামরিক অভিযান পরিচালনা করেছে।
ইরানের পক্ষ থেকে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতে আবারও এমন কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তাদের প্রতিরোধ আরও কঠোর ও ভয়াবহ হবে। তেহরান এই বিষয়ে
এর আগে শুক্রবার দিনের শুরুতে ওমান উপসাগরে একটি পণ্যবাহী জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে দেশটি। এরপর যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় নির্ভুল বিমান হামলা চালায় বলে জানায়।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যেই তারা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় এবং পরিস্থিতি নতুন করে সংঘাতের দিকে মোড় নেয়।
/টি