
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সংকটের জেরে বিশ্ববাজারে কনডমের দাম বড় ব্যবধানে বাড়তে যাচ্ছে। বিশ্বের শীর্ষস্থানীয় কনডম প্রস্তুতকারক মালয়েশীয় প্রতিষ্ঠান 'কারেক্স' (Karex) জানিয়েছে, তারা তাদের পণ্যের দাম ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে। পরিস্থিতি আরও জটিল হলে এই দাম বৃদ্ধির হার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কারেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, লোহিত সাগর ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে পণ্য পরিবহনের ব্যয় বহুগুণ বেড়ে গেছে। নৌপরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটায় সরবরাহ চেইনে বড় ধরনের ধীরগতি দেখা দিয়েছে। এর ফলে অনেক ডিলার ও গ্রাহকের গুদাম প্রায় খালি হয়ে পড়ায় বাজারে হঠাৎ করেই কনডমের বাড়তি চাহিদা তৈরি হয়েছে, যা মূল্যের
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কারেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গো মিয়াহ কিয়াত বলেন, "বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। কাঁচামাল থেকে শুরু করে পরিবহন—সবকিছুর ব্যয় পাল্লা দিয়ে বেড়েছে। এমন অবস্থায় আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। উৎপাদন খরচ সামাল দিতে গ্রাহকদের ওপর এই বাড়তি ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়া ছাড়া এই মুহূর্তে আমাদের আর কোনো বিকল্প নেই।"
বিশেষজ্ঞরা বলছেন, ইরান ও ইসরায়েল কেন্দ্রিক উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যের পেট্রোকেমিক্যাল খাতে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। কনডমসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী তৈরির কাঁচামাল এই খাতের ওপর নির্ভরশীল হওয়ায় অন্যান্য মেডিকেল সরঞ্জাম প্রস্তুতকারকরাও দাম বাড়ানোর পথে হাঁটছেন। কারেক্স এই তালিকার সর্বশেষ সংযোজন, যারা প্রতি বছর বিশ্বে ৫০০ কোটিরও বেশি কনডম উৎপাদন ও সরবরাহ করে থাকে।
বিশ্বজুড়ে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর বাজারে এই দাম বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে যেখানে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সুলভ হওয়া জরুরি, সেখানে এই মূল্যবৃদ্ধি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বর্তমান অস্থিতিশীল ভূ-রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ঊর্ধ্বগতি কমার কোনো লক্ষণ দেখছে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
/টি