
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যোগদানের ৮ম বর্ষপূর্তিতে রোগীদের জন্য হুইলচেয়ার উপহার দিলেন নার্সরা
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) নন-ক্যাডার নার্সিং ব্যাচ-২ এর সদস্যদের কর্মজীবনের ৮ম বর্ষপূর্তি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে রোগীদের সেবায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ১০টি নতুন হুইলচেয়ার হস্তান্তর করে ওই ব্যাচের নার্সরা। এসময় হাসপাতালে কর্মরত শতাধিক নার্স উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফরহাদ হোসেন বলেন, সেবামূলক পেশায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের মূল দায়িত্ব কেবল শারীরিক চিকিৎসা প্রদানই নয়, বরং ভালো সেবা, সুন্দর আচরণ এবং আন্তরিকার মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলা। স্বাস্থ্যসেবা এক অনন্য দায়িত্ব, যা সর্বক্ষণ যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হয়।
তিনি বলেন, মানুষের সঙ্গে সদ্ব্যবহার একটি অমূল্য মানবিক গুণ, যার কোনো বিকল্প নেই। তবে গুটিকয়েক ব্যক্তির অসদাচরণের কারণে অনেক সময় পুরো পেশার ওপর বদনাম আসে। তাই কর্মক্ষেত্র ছাড়াও বাসা, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে ভালো ব্যবহার বজায় রাখা উচিত, যার প্রতিদান মহান সৃষ্টিকর্তা দেন।
অনুষ্ঠান শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন ওষুধি বৃক্ষরোপণ করা হয়।
আয়োজক কমিটির পক্ষে সিনিয়র স্টাফ নার্স ফারুক হোসাইন নার্সিং পেশার মর্যাদা এবং মানবিক সেবার বিভিন্ন দিক তুলে ধরে রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢামেকের উপ-পরিচালক ডা. মো. আশরাফুল আলম, ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট অনিতা বাড়ই। এছাড়া ২০১৬, ২০১৮, ২০২০, ২০২১এবং ২০২৫ সালে নিয়োগপ্রাপ্ত ব্যাচগুলোর সভাপতি ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিটি ব্যাচ থেকে একজন করে প্রতিনিধি তাদের বক্তব্য রাখেন।