
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। সরকারি-বেসরকারি কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এ ছুটির আওতায় থাকবে। তবে পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিয়মিত কার্যক্রম চলার কথা থাকলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সংরক্ষিত ছুটি দিলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়ার সুযোগ তৈরি হবে।
২৪ সেপ্টেম্বর সংরক্ষিত ছুটি দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ নেবে। ফলে একেক প্রতিষ্ঠানে ছুটির ব্যবস্থায় ভিন্নতা থাকতে পারে। এদিকে ২৩ সেপ্টেম্বরের ছুটি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত প্রজ্ঞাপন ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনায়।
এর আগে গত
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানিয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা সংশোধন করা হয়েছে। এর আগে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত থাকায় ২৩ সেপ্টেম্বর ছুটি হবে কি না, তা নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। চাঁদ দেখার ওপর নির্ভর করে দিবসটির তারিখ নির্ধারণের বিষয়টি নিয়েও আলোচনা ছিল। সংশোধিত সিদ্ধান্তের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়েছে।
এদিকে, একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখও একদিন পিছিয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও ওই দিন ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি থাকায় নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
/টি