
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের নির্ধারিত সময়সীমা গত ১৩ সেপ্টেম্বর শেষ হলেও এখনো প্রকাশিত হয়নি বহুল প্রতীক্ষিত ফলাফল। নিয়ম অনুযায়ী আবেদন গ্রহণ শেষ হওয়ার পর দ্রুত ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় আবেদনকারী শিক্ষকদের মধ্যে ক্ষোভ ও দুশ্চিন্তা বাড়ছে।
বদলি কার্যক্রমে বিলম্বের কারণ জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, পুরো প্রক্রিয়ার বর্তমান অবস্থা ও অগ্রগতি সম্পর্কে টেলিটকের কাছে আনুষ্ঠানিকভাবে ‘স্ট্যাটাস’ চাওয়া হয়েছে। টেলিটকের কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিয়ে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যালোচনা সভায় বসবেন।
মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ গণমাধ্যমকে বলেন, টেলিটকের কাছে তথ্য চাওয়া হয়েছে। টেলিটকের স্ট্যাটাস না জানা পর্যন্ত বদলি
এদিকে ৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদার ভিত্তিতে সুপারিশ পাওয়া ১৯৫ শিক্ষককে প্রতিস্থাপন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এসব পদে বদলির জন্য আবেদন করেছিলেন অনেক শিক্ষক। কিন্তু প্রতিস্থাপনের মাধ্যমে পদগুলো পূরণ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট বদলিপ্রত্যাশীরা নতুন করে জটিলতায় পড়েছেন।
মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৯৫টি পদের বিষয়টি অধিদপ্তরের নজরে রয়েছে। ভুক্তভোগী প্রার্থীদের নিজ উপজেলার অন্য কোনো প্রতিষ্ঠানে পদ খালি থাকলে সেখানে বদলির সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। নিজ উপজেলায় সুযোগ না থাকলে জেলা এবং প্রয়োজনে পাশের জেলায় বদলির সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সংশ্লিষ্ট সভায়।