
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঈদে অনেকেই এবার ঘরে নিজ হাতে বিশেষ রান্না করার পরিকল্পনা করছেন। বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য সহজ কিন্তু সুস্বাদু কোনো রেসিপি হতে পারে ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলার অন্যতম উপায়। তাঁদের জন্যই জনপ্রিয় ও মুখরোচক হাতে মাখা গরুর মাংসের ঝালের রেসিপি নিয়ে এ আয়োজন।
এই রেসিপি তৈরিতে প্রয়োজন হবে ২ কেজি গরুর মাংস, ৪টি আলু, ১ কাপ পেঁয়াজকুচি, ৪ টেবিল চামচ আদা ও রসুনবাটা। এছাড়া হলুদ, মরিচ ও ধনেগুঁড়া ১ টেবিল চামচ করে, জিরাগুঁড়া ১ চা-চামচ, স্বাদমতো লবণ, ২ থেকে ৩টি এলাচি ও দারুচিনি, ১ চা-চামচ গরম মসলার গুঁড়া, আধা কাপ সয়াবিন তেল, ১ কাপ পেঁয়াজ বেরেস্তা এবং ৭ থেকে ৮টি
রান্নার শুরুতে গরুর মাংস ভালোভাবে ধুয়ে প্রায় ২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর একটি হাঁড়িতে আলু ও পেঁয়াজ বেরেস্তা ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে নিয়ে হাতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অল্প পানি দিয়ে ঢাকনা লাগিয়ে কম আঁচে রান্না করতে হবে যাতে মাংস ধীরে ধীরে সেদ্ধ হয়ে মসলার স্বাদ ভালোভাবে মিশে যায়।
মাংস সেদ্ধ হয়ে এলে টুকরো করা আলু যোগ করে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। পরে প্রয়োজনমতো ঝোলের পানি দিয়ে মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত জ্বাল দিতে হবে। এতে মাংসের স্বাদ আরও গাঢ় ও মজাদার হয়ে উঠবে।
সবশেষে পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচের ফালি ও সামান্য জিরাগুঁড়া ছড়িয়ে নেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু হাতে মাখানো গরুর মাংসের ঝাল। ঈদের দিন গরম ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে পরিবেশন করলে এই পদটি সহজেই সবার মন জয় করবে।
/টিএ