
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইনস্টাগ্রামে নিয়মিত ছবি বা ভিডিও পোস্ট করার পরও অনেক কনটেন্ট নির্মাতা প্রত্যাশিত রিচ ও নতুন ফলোয়ার পান না। অনেকেই এর জন্য অ্যালগরিদম বা তথাকথিত ‘শ্যাডোব্যান’কে দায়ী করেন। তবে ইনস্টাগ্রামের পরামর্শ অনুযায়ী, বেশ কিছু ভুল ধারণা ও অভ্যাসই রিচ কমে যাওয়ার অন্যতম কারণ হতে পারে। শুধু বেশি পোস্ট করা বা অসংখ্য হ্যাশট্যাগ ব্যবহার করলেই ভালো ফল পাওয়া যায় না; বরং কনটেন্টের মান, ধারাবাহিকতা এবং সঠিক কৌশলই সফলতার মূল চাবিকাঠি।
ইনস্টাগ্রাম জানিয়েছে, অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহারের চেয়ে প্রাসঙ্গিক কী–ওয়ার্ড ও মানসম্মত কনটেন্ট বেশি কার্যকর। অনেকেই মনে করেন, যত বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা হবে, পোস্ট তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। কিন্তু বর্তমানে হ্যাশট্যাগ মূলত কনটেন্টকে
এছাড়া প্রতিদিন পোস্ট করতেই হবে—এমন ধারণাও সঠিক নয়। প্ল্যাটফর্মটির মতে, প্রতিদিন নিম্নমানের কনটেন্ট প্রকাশের চেয়ে সপ্তাহে তিন থেকে চারটি ভালো মানের ও আকর্ষণীয় পোস্ট প্রকাশ করা বেশি ফলপ্রসূ। একইভাবে কোনো পোস্ট দ্রুত সাড়া না পেলে সেটি মুছে আবার আপলোড করার বদলে কেন প্রত্যাশিত ফল আসেনি, তা বিশ্লেষণ করে পরবর্তী কনটেন্টে উন্নতি আনার পরামর্শ দেওয়া হয়েছে।
দামি ক্যামেরা ছাড়া ভালো কনটেন্ট তৈরি করা সম্ভব নয়—এ ধারণাকেও ভুল বলছে ইনস্টাগ্রাম। জনপ্রিয় অনেক রিলসই সাধারণ স্মার্টফোনে ধারণ করা হয়েছে। পরিষ্কার ভিডিও, ভালো আলো, স্পষ্ট শব্দ এবং আকর্ষণীয় উপস্থাপনা থাকলে সাধারণ ফোন দিয়েও সফল হওয়া সম্ভব। পাশাপাশি রিচ কমলেই অ্যাকাউন্ট ‘শ্যাডোব্যান’ হয়েছে বলে ধরে নেওয়াও ঠিক নয়। দর্শকের আগ্রহের পরিবর্তন, প্রতিযোগিতা বৃদ্ধি কিংবা কনটেন্টের মান কমে যাওয়ার কারণেও রিচ কমতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রামে দীর্ঘমেয়াদে সফল হতে শর্টকাটের পরিবর্তে মৌলিক ও মানসম্মত কনটেন্ট তৈরিতে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নিয়মিত বিশ্লেষণ করতে হবে কোন ধরনের পোস্টে দর্শকের সাড়া বেশি মিলছে। সঠিক পরিকল্পনা ও ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ধীরে ধীরে রিচ ও ফলোয়ার—দুটিই বাড়ানো সম্ভব।
সূত্র: সংবাদ প্রতিদিন
/টি