
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের মোট কর্মীবাহিনীর প্রায় ২.১ শতাংশ, অর্থাৎ ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এই পুনর্গঠনের সবচেয়ে বড় প্রভাব পড়ছে কোম্পানির গেমিং বিভাগ এক্সবক্সে। মাইক্রোসফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যামি কোলম্যান জানান, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি শিল্পে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ খাতে নতুন করে মনোযোগ দিচ্ছে। এর অংশ হিসেবে এক্সবক্স থেকে তাৎক্ষণিকভাবে ১ হাজার ৬০০-এর বেশি কর্মীকে বিদায় দেওয়া হবে।
সম্প্রতি এক্সবক্সের প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়া আশা শর্মা কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এই পুনর্গঠনকে প্রতিষ্ঠানটির ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, আগামী বছরের মধ্যে আরও প্রায় ১ হাজার ৬০০
তবে এই পদক্ষেপকে ভবিষ্যৎ প্রবৃদ্ধির অংশ হিসেবে ব্যাখ্যা করেছেন আশা শর্মা। তার ভাষ্য, এক্সবক্সকে ছোট করার জন্য নয়, বরং আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলতেই এই পরিবর্তন আনা হচ্ছে। অন্যদিকে অ্যামি কোলম্যান বলেন, শিল্পের পরিবর্তন এড়িয়ে যাওয়ার সুযোগ কোনো প্রতিষ্ঠানের নেই; বরং সময়ের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আরও স্পষ্ট করেন, ছাঁটাই হওয়া কর্মীদের জায়গায় সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বসানো হবে না, যদিও এআই কর্মক্ষেত্রের ধরন দ্রুত বদলে দিচ্ছে।
এ ঘোষণা এমন সময়ে এলো, যখন বৈশ্বিক গেমিং শিল্প দীর্ঘদিন ধরেই সংকটের মধ্যে রয়েছে। ২০২৪ সালেও এক্সবক্স ২ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছিল এবং অ্যাক্টিভিশন-ব্লিজার্ড অধিগ্রহণের পর কেনা কয়েকটি স্টুডিও বন্ধ করে দেয়। একই সময়ে এআই খাতে বিলিয়ন ডলারের বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার কারণে মাইক্রোসফটে আরও বড় পরিসরের ছাঁটাইয়ের ইঙ্গিতও দেওয়া হয়েছিল। এছাড়া প্রযুক্তি সরঞ্জাম উৎপাদনের ব্যয় বৃদ্ধি এবং এআই ডেটা সেন্টারের চাহিদা বাড়ায় হার্ডওয়্যার উৎপাদন খরচও বেড়েছে বলে বিশ্লেষকদের মত।
ছাঁটাইয়ের সিদ্ধান্তকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে স্বীকার করেছেন আশা শর্মা। তবে তিনি মনে করেন, এক্সবক্সের কন্টেন্ট, প্ল্যাটফর্ম ও সামগ্রিক কার্যক্রমকে নতুনভাবে সাজানো এখন সময়ের দাবি। এই পুনর্গঠনের অংশ হিসেবে জনপ্রিয় গেম মাইনক্রাফট-এর ডেভেলপার মোজং এবং ক্যান্ডি ক্রাশ-এর নির্মাতা কিং এখন থেকে সরাসরি তার কাছে রিপোর্ট করবে। মাইক্রোসফটের এই পদক্ষেপ প্রযুক্তি ও গেমিং শিল্পে চলমান পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: বিবিসি
/টি