
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যে দেশে চেহারা ভাড়া দিয়েই আয় হচ্ছে লাখ টাকা !
আমরা সবাই জানি টাকা আয়ের জন্য কাজ করা ছাড়া কোনো বিকল্প নেই। অফিস, ব্যবসা কিংবা অভিনয়, কোনো না কোনো পরিশ্রম করতেই হয়। কিন্তু প্রযুক্তির দুনিয়ায় এবার যেন সেই ধারণাও বদলে যাচ্ছে। কারণ কোনো কাজ করা ছাড়াই বসে বসেই এখন আয় করা সম্ভব লাখ টাকা।
অবিশ্বাস্য মনে হলেও চীনে তৈরি হয়েছে এমনই এক নতুন আয়ের পথ, যেখানে নিজের চেহারা দিয়েই হচ্ছে লাখ টাকা আয়! হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদন অনুযায়ী, চীনের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এখন এমন মানুষদের সঙ্গে এআই কনটেন্ট নির্মাতাদের যোগাযোগ করিয়ে দেওয়া হচ্ছে,
এই চেহারা ব্যবহার করে তৈরি হচ্ছে এআই অভিনেতা-অভিনেত্রী। এরপর তাদের বিভিন্ন ডিজিটাল ভিডিও ও স্বল্পদৈর্ঘ্য নাটকে ব্যবহার করা হচ্ছে। আর এর বিনিময়ে মিলছে মোটা অঙ্কের টাকা। ব্যবহারের ধরন ও চুক্তির ওপর নির্ভর করে পারিশ্রমিক শুরু হচ্ছে ৫০ ইউয়ান থেকে। আবার কোনো কোনো ক্ষেত্রে তা উঠছে ১ লাখ ইউয়ান পর্যন্ত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ টাকার কাছাকাছি।
এরই মধ্যে এই সুযোগ নিয়েছেন ২৭ বছর বয়সী এক ব্যাংক কর্মকর্তা হুয়াং। অনলাইনে নিজের চেহারা ব্যবহারের অধিকার দেওয়ার বিজ্ঞাপন দেন তিনি। মাত্র তিন দিনের মধ্যে তার ডিজিটাল চেহারা সাতবার বিক্রি হয়। আর এতে আয় করেন প্রায় ২ হাজার ৬০০ ইউয়ান। এআই প্রযুক্তির কারণে এখন স্টুডিওতে অভিনেতাকে নিয়ে যাওয়ার প্রয়োজনও অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে। ডিজিটাল চরিত্রের পোশাক, পরিবেশ, অঙ্গভঙ্গি এমনকি সংলাপও বদলে দেওয়া যাচ্ছে।
চীনে এআই দিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য নাটকের বাজারও দ্রুত বড় হচ্ছে। ফলে মানুষের আসল চেহারাই যেন হয়ে উঠছে নতুন ধরনের ডিজিটাল সম্পদ। প্রশ্ন উঠছে, ভবিষ্যতে অভিনয়ের জন্য কি সত্যিই অভিনেতার প্রয়োজন হবে, নাকি শুধু একটি চেহারার অধিকার থাকলেই তৈরি করা যাবে পুরো একটি চরিত্র?