
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইয়েমেনে তীব্র লড়াইয়ের মুখে আঞ্চলিক ‘নিরাপত্তাহীনতা’ রোধে ইরান ও সৌদি আরবের শীর্ষ কূটনীতিকরা ফোনালাপ করেছেন। বৃহস্পতিবার তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। তবে ইয়েমেনে দুই দেশ ভিন্ন পক্ষকে সমর্থন দেওয়া সত্ত্বেও ফোনালাপে সেখানকার সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে সরাসরি কোনো কথা হয়নি।
ইয়েমেনের উত্তরাঞ্চলের সিংহভাগ নিয়ন্ত্রণকারী হুতি বিদ্রোহীদের সামরিক ও অর্থনৈতিক সমর্থন দিয়ে আসছে তেহরান। সম্প্রতি হুতিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লোহিত সাগরের মোখা বন্দরনগরী দখল করে নেওয়ার তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
অন্যদিকে, রিয়াদ দীর্ঘদিন ধরে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে। হুতিদের অগ্রযাত্রা রুখতে সৌদি আরব নিয়মিত বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন
বিবৃতিতে ইয়েমেনের নাম সরাসরি উল্লেখ না থাকলেও আলাদা এক বার্তায় ইরান জানিয়েছে, সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ইয়েমেন সংকটের সমাধান সম্ভব নয়।
কয়েক বছর ধরে সানা ও হোদেইদা নিজেদের নিয়ন্ত্রণে রাখা হুতিরা সম্প্রতি সুয়েজ খাল ও এশিয়া-ইউরোপ সংযোগকারী কৌশলগত বাব আল-মান্দাব প্রণালীর দিকে সামরিক অভিযান জোরদার করেছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার মাঝে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গোষ্ঠীটি লোহিত সাগরে নৌযান চলাচলে ব্যাঘাত ঘটাচ্ছে এবং সৌদি আরবের তেল অবকাঠামো ও দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।