
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের কাছে বিশেষ এক উৎসব। প্রতিবছর ২ নভেম্বর প্রিয় তারকাকে একনজর দেখতে মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাড়ি মান্নাতের সামনে ভিড় জমান হাজারো অনুরাগী। হাতে ফুল, কেক ও প্ল্যাকার্ড নিয়ে প্রিয় অভিনেতার অপেক্ষায় থাকেন তাঁরা। তবে এবার দীর্ঘদিনের সেই নিয়মে ব্যতিক্রম ঘটতে যাচ্ছে। জন্মদিনে মান্নাতে থাকছেন না শাহরুখ খান।
ঘনিষ্ঠ সূত্রের খবর, জন্মদিনের আগেই ভারত ছাড়বেন এই অভিনেতা। শাহরুখের টিমের পক্ষ থেকে ইতিমধ্যে বিষয়টি তাঁর বিভিন্ন ফ্যান ক্লাবকে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে ২ নভেম্বর মান্নাতের সামনে দাঁড়িয়ে প্রিয় তারকার একঝলক দেখার যে অপেক্ষা থাকে, এবার তা পূরণ হচ্ছে না ভক্তদের। প্রতিবছর ব্যস্ততার মাঝেও জন্মদিনে মান্নাতের ছাদে এসে অনুরাগীদের অভিবাদন জানাতেন শাহরুখ।
জানা গেছে, বর্তমানে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা। জন্মদিনের দিনও লন্ডনে ছবিটির একটি গুরুত্বপূর্ণ গানের দৃশ্যের শুটিং করবেন তিনি। ওই গানে শাহরুখের সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে। আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। তাই সিনেমার কাজ দ্রুত শেষ করতে জন্মদিনেও শুটিং থেকে বিরতি নিচ্ছেন না বলিউডের এই সুপারস্টার।
এদিকে মুক্তির আগেই ব্যবসায়িক সাফল্যের নতুন রেকর্ড গড়েছে ‘কিং’। বিদেশের বাজারে ছবিটির ওভারসিজ স্বত্ব বিপুল অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে। ফার্স ফিল্মস ১৭৫ কোটি রুপি, অর্থাৎ প্রায় ১৮ মিলিয়ন মার্কিন ডলারে সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব কিনেছে। প্রতিষ্ঠানটি বিদেশের বিভিন্ন বাজারে ছবিটি পরিবেশনার দায়িত্ব পালন করবে। ভারতীয় সিনেমার জন্য এই চুক্তিকে বড় ধরনের ব্যবসায়িক অর্জন হিসেবে দেখা হচ্ছে।
সব মিলিয়ে ‘কিং’ সিনেমাকে ঘিরে শাহরুখের ব্যস্ততা এখন তুঙ্গে। একদিকে ছবির শুটিং, অন্যদিকে মুক্তির প্রস্তুতি—সবকিছু সামলাতে নিজের জন্মদিনেও কাজকে প্রাধান্য দিচ্ছেন অভিনেতা। তবে দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এবার মান্নাতে ভক্তদের সঙ্গে জন্মদিন উদ্যাপন না করায় কিছুটা হতাশ হতে পারেন তাঁর অনুরাগীরা।
টি/