
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
গরমের মৌসুম এলেই বাজারে দেখা মেলে লাল টুকটুকে থোকা থোকা লিচুর। রসালো ও মিষ্টি এই ফলটি ছোট-বড় সবার কাছেই প্রিয়। তবে শুধু বাহ্যিক সৌন্দর্য দেখে লিচু কিনতে গেলে বিপদেও পড়তে পারেন ক্রেতারা। কারণ বাজারে অনেক সময় কাঁচা বা অপরিপক্ব লিচুকে আকর্ষণীয় দেখাতে কৃত্রিম রং ব্যবহার করা হয়, এমনকি রাসায়নিক দিয়েও দ্রুত পাকানো হয়। বাইরে থেকে এসব বোঝা কঠিন হলেও কিছু সহজ উপায় জানলে ভালো ও নিরাপদ লিচু বেছে নেওয়া সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, ভালো লিচু চেনার প্রথম ধাপ হলো এর রং পর্যবেক্ষণ করা। স্বাভাবিকভাবে পাকা লিচুর রং উজ্জ্বল হলেও তা কখনো অতিরিক্ত চকচকে হয় না। বিভিন্ন জাতের লিচুতে গাঢ় লাল, কমলা কিংবা
শুধু চোখে নয়, হাতে নিয়েও লিচুর মান যাচাই করা যায়। ভালো পাকা লিচু হবে টানটান ও সতেজ। অতিরিক্ত নরম লিচু ভেতর থেকে পচে যাওয়ার লক্ষণ হতে পারে, আবার খুব শক্ত হলে বোঝা যায় সেটি এখনও কাঁচা। একই সঙ্গে লিচুর গন্ধও গুরুত্বপূর্ণ। পাকা লিচুতে স্বাভাবিক মিষ্টি সুগন্ধ থাকে। কিন্তু রাসায়নিক ব্যবহার করা লিচুতে সেই গন্ধ অনুপস্থিত থাকতে পারে, এমনকি কড়া বা অস্বাভাবিক গন্ধও পাওয়া যেতে পারে। তাই কেনার সময় লিচু নাকের কাছে নিয়ে গন্ধ পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
লিচুর খোসা ও ডাঁটির দিকেও খেয়াল রাখতে হবে। ভালো লিচুর খোসা থাকে পরিষ্কার ও দাগমুক্ত। খোসায় ফাটল, বাদামি দাগ বা পচা অংশ থাকলে সেই লিচু না কেনাই ভালো। বিশেষ করে ডাঁটির অংশ পচা থাকলে ভেতরেও নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাসায় এনে লিচু কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে কৃত্রিম রং ব্যবহারের বিষয়টি বোঝা যেতে পারে। পানির রং লালচে হয়ে গেলে বা হাতে রং লাগলে সেই লিচু খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া লিচু কেনার পর সরাসরি না খেয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্যসচেতনরা। চাইলে কিছু সময় পরিষ্কার পানিতে ভিজিয়েও রাখা যেতে পারে। এতে ময়লা ও রঙের কিছু অংশ দূর হয়। বিশেষজ্ঞদের মতে, একটু সচেতন থাকলেই নিরাপদ ও সুস্বাদু লিচু বেছে নেওয়া কঠিন নয়। লিচু কেনার আনন্দ যেন অসুস্থতার কারণ না হয়, সে জন্য ক্রেতাদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।
/টিএ