
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইসলামী বিশ্বের ঐক্য ও সংহতি জোরদারের লক্ষ্যে শক্তিশালী মুসলিম দেশগুলোর একটি নতুন জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই আহ্বান জানান। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মুসলিম দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, অভিন্ন স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মুসলিম দেশগুলোর একযোগে কার্যকর ভূমিকা রাখা উচিত। একই সঙ্গে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং বিভিন্ন সংকট নিরসনে পাকিস্তান সরকার, দেশটির জনগণ ও সামরিক নেতৃত্বের ভূমিকার ভূয়সী
ভূ-রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের মুখে ইরানের সরকার, জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে প্রতিপক্ষের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে। এ সময় তিনি তেহরান ও ইসলামাবাদের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও বিস্তৃতির আশা প্রকাশ করেন এবং মুসলিম বিশ্বের বিপুল রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবসম্পদকে কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
ইরানের প্রেসিডেন্টের এই প্রস্তাব ও সহযোগিতাপূর্ণ মনোভাবের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ইসলামী বিশ্বের শান্তি, সহযোগিতা ও ঐক্য বজায় রাখাকে সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, কোনো মুসলিম দেশকে সংকটের মুখে বা দুর্ভোগে ফেলে রাখা উচিত নয়। পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই ইসলামী বিশ্বের বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সম্ভব।
/টি