
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা আমির খান আজ রোববার (৫ জুলাই) গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সমুদ্রমুখী নিজ বাসভবনে বসছে এই বিয়ের আসর। প্রায় ৭০ কোটি রুপি মূল্যের ওই বাড়িতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমির ও গৌরী দুজনেই ব্যক্তিগত জীবনকে সাধারণভাবে রাখতে পছন্দ করেন। তাই বিয়ের আয়োজনও রাখা হয়েছে একেবারে ঘরোয়া পরিবেশে। তবে অনুষ্ঠানে প্রায় ১৫০ অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে।
মুম্বাইয়ে টানা বর্ষণের মধ্যেও বিয়ের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা হয়নি। আলোকসজ্জায় সাজানো হয়েছে আমির খানের বাড়ি, নিচে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমিরের দুই পক্ষের সন্তানরা। পাশাপাশি গৌরী স্প্র্যাটের আগের পক্ষের ছেলেও এই আয়োজনে অংশ নেবেন।
আমির খানের ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। দীর্ঘ প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে বিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি। বিচ্ছেদের পরও সন্তানদের স্বার্থে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং পারিবারিক নানা আয়োজনে এখনো তাদের একসঙ্গে দেখা যায়।
এরপর ২০০৫ সালের ডিসেম্বরে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও সাক্ষাৎকারেও নিয়মিত দেখা যেত এই দম্পতিকে। বলিউডের অন্যতম সৃজনশীল জুটি হিসেবে পরিচিত হলেও শেষ পর্যন্ত সেই সম্পর্কও টেকেনি। বিচ্ছেদের পর দুজনেই পেশাগত ও ব্যক্তিগত জীবনে আলাদা পথে এগিয়ে যান।
আজ গৌরী স্প্র্যাটকে বিয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন আমির খান। অনুষ্ঠানে তার দীর্ঘদিনের বন্ধু আশুতোষ গোয়ারিকর, প্রযোজক রাজকুমার সন্তোষীসহ পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও ইন্ডাস্ট্রির কয়েকজন ঘনিষ্ঠ প্রযোজক-পরিচালক উপস্থিত থাকবেন। তবে আমিরের দুই সাবেক স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও এই অনুষ্ঠানে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।