
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশে ফুটবল উন্মাদনা সাধারণত ব্রাজিল ও আর্জেন্টিনাকে কেন্দ্র করে হলেও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের পছন্দের দল পর্তুগাল। ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ফুটবলের প্রতি তার আগ্রহ দীর্ঘদিনের। প্রিয় দল হিসেবে পর্তুগালের নাম উল্লেখ করলেও তিনি স্বীকার করেন, ক্রিস্টিয়ানো রোনালদোর পাশাপাশি লিওনেল মেসির খেলাও তার সমান ভালো লাগে।
সাক্ষাৎকারে জয়া বলেন, ২০১৮ সালে রাশিয়ায় গিয়ে গ্যালারিতে বসে বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ হয়েছিল তার। চারপাশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাস বেশি থাকলেও তার হৃদয় পড়ে আছে পর্তুগালের দিকেই। রোনালদো তার সবচেয়ে প্রিয় ফুটবলার হলেও মেসির প্রতিও রয়েছে বিশেষ মুগ্ধতা। জয়ার ভাষায়, “পর্তুগালকে খুব ভালোবাসি। রোনালদো আমার খুব পছন্দের। তবে মুশকিল হচ্ছে,
ফুটবলের পাশাপাশি সাক্ষাৎকারে উঠে আসে তার ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গও। আগামী ১ জুলাই তার জন্মদিন। তবে জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে পরিবারের সদস্য, কাছের মানুষ এবং ভক্তদের শুভেচ্ছাই দিনটিকে তার কাছে সবচেয়ে বেশি আনন্দময় করে তোলে বলে জানান এই অভিনেত্রী।
অভিনয়জীবন নিয়েও কথা বলেন জয়া আহসান। তিনি জানান, আগামী জুলাই মাসে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’, যা পরিচালক কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’ ছবির সিক্যুয়েল। নতুন ছবিটি আগের চেয়ে আরও বেশি দর্শকপ্রিয় হবে বলে আশাবাদী তিনি। পাশাপাশি টলিউডে কাজের অভিজ্ঞতা তুলে ধরে জয়া বলেন, ভিন্ন দেশের নাগরিক হলেও সেখানে কখনো নিজেকে বহিরাগত মনে হয়নি; তার কাছে ভাষা ও শিল্পই সবচেয়ে বড় পরিচয়।
/টি