
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জোবাইদা রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।
শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে নৈশভোজের একটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জোবাইদা রহমানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই পাশে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বের অন্তত ১৩০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নেন। তাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি বিশেষ অভ্যর্থনার আয়োজন করেন।
এদিকে একই দিন সকালে জাতিসংঘের সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত বিশেষ প্রাতরাশ বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।
/টি