
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং জনগণের সাথে সম্পৃক্ত থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়ার শিবগঞ্জ ও নবসৃষ্ট মোকামতলা উপজেলায় আজ বৃহস্পতিবার দুটি পৃথক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি নেতাকর্মীদের এ সকল নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী প্রথমে বগুড়ার মোকামতলা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত সাংগঠনিক সভা এবং পরবর্তীতে শিবগঞ্জ উপজেলা পুন্ড্রনগর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা এবং পৌর বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করেন।
সভাগুলোতে তৃণমূল পর্যায়ে সমন্বয় বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী এবং উপস্থিত প্রতিনিধিদের সাথে তাঁদের মতামত ও
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে ঐক্য, পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরেন। তিনি জনগণের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, গ্রামীণ জনপদের উন্নয়ন ও স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসকল কার্যক্রমের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবার সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
সভাগুলোতে স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।