
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মাত্র তিন সপ্তাহেই বক্স অফিসে বাজিমাত করেছে হলিউডের খ্যাতিমান নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া সিনেমাটি এরই মধ্যে বিশ্বব্যাপী ১০০ কোটি ডলারের বেশি আয় করেছে।
সিনেমাটির আয়ের বড় অংশ এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। উত্তর আমেরিকার বক্স অফিসে ‘দ্য ওডিসি’ আয় করেছে ৪২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫৭ কোটি ৮৮ লাখ ডলারে।
দুই বাজার মিলিয়ে সিনেমাটির বৈশ্বিক আয় ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। মাত্র তিন সপ্তাহের মধ্যে এই মাইলফলক স্পর্শ করায় সিনেমাটি চলতি সময়ের অন্যতম বড় বক্স অফিস সাফল্য হিসেবে জায়গা করে নিয়েছে।
এর আগে ক্রিস্টোফার নোলানের ‘দ্য
‘ওপেনহাইমার’ সিনেমার জন্য অস্কার জিতে নেওয়া নোলানের জন্য ‘দ্য ওডিসি’র এই সাফল্য আরও বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর প্রায় ১৪ বছর পর বক্স অফিসে এত বড় সাফল্যের দেখা পেলেন এই নির্মাতা। সিনেমাটির আয় সামনে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
/টি