
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন ঢালিউড তারকা শাকিব খান। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত চাষী নজরুল ইসলাম পরিচালিত এ সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কেড়েছিল। তবে সেই কাজ নিয়ে এখনো এক ধরনের অপূর্ণতার কথা জানালেন এই অভিনেতা।
সম্প্রতি চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে সাংবাদিক আবদুর রহমানের মুখোমুখি হয়ে নিজের এই অনুভূতির কথা প্রকাশ করেন শাকিব খান। তিনি জানান, সুযোগ পেলে আবারও ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করতে চান। তার মতে, এমন একটি চরিত্র যেকোনো অভিনেতার জন্যই বিশেষ অর্জন।
সাক্ষাৎকারে শাকিব খান বলেন, ‘দেবদাস’-এর মতো একটি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। তবে তখনকার ব্যস্ততার কারণে
বাংলা ও হিন্দি চলচ্চিত্রে ‘দেবদাস’ চরিত্রে বুলবুল আহমেদ ও শাহরুখ খানের অভিনয়ের সঙ্গে নিজের কাজের তুলনা টানতে গিয়ে শাকিব খান বেশ খোলামেলা ছিলেন। তিনি স্বীকার করেন, নিজের অভিনীত ‘দেবদাস’-কেই তিনি অন্যদের তুলনায় পিছিয়ে রাখবেন। তবে চরিত্রটির প্রতি তার ভালোবাসা এখনো অটুট রয়েছে।
চাষী নজরুল ইসলামের নির্মিত ওই সিনেমায় শাকিব খানের বিপরীতে ‘পার্বতী’ চরিত্রে অভিনয় করেন অপু বিশ্বাস এবং ‘চন্দ্রমুখী’ চরিত্রে দেখা যায় মৌসুমীকে। নতুন করে ‘দেবদাস’ নির্মিত হলে কেন্দ্রীয় নারী চরিত্রে কাকে দেখতে চান—এ প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, সময়ই এর উত্তর দেবে। তবে বাস্তব জীবনে তিনি দেবদাসের মতো বিরহী নন, বরং হাসি-আনন্দেই জীবন কাটাতে চান বলেও জানান এই তারকা।
/টি