
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দুই বছর পর সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে বর্তমানে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন সিনেমার পাশাপাশি ক্যারিয়ার ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
সাক্ষাৎকারে উঠে আসে অভিনেতা দেবের প্রসঙ্গও। গত কয়েক বছরে দেব একের পর এক সিনেমায় ব্যস্ত থাকলেও জিৎকে তুলনামূলকভাবে কম সিনেমায় দেখা গেছে। এ বিষয়ে জিৎ জানান, হিন্দি সিরিজ ‘খাকি’-তে কাজের কারণে তাকে প্রায় ছয়-সাত মাস অন্য কোনো কাজ থেকে দূরে থাকতে হয়েছে। এরপর পছন্দসই গল্প না পাওয়ায়ও নতুন সিনেমায়
সিনেমার সংখ্যা কম হওয়া কিংবা দেবের সঙ্গে কথিত প্রতিযোগিতা প্রসঙ্গে জিৎ বলেন, বিষয়টি নতুন কিছু নয়। তার মতে, একসময় ইন্ডাস্ট্রিতে ‘প্রসেনজিৎ বনাম জিৎ’ বলা হতো, এখন বলা হয় ‘দেব বনাম জিৎ’। তিনি বলেন, মিডিয়ার প্রয়োজনে কখনো ইস্ট বেঙ্গল-মোহনবাগান, কখনো আর্জেন্টিনা-ব্রাজিল, আবার কখনো সালমান খান-শাহরুখ খানের মতো প্রতিযোগিতার গল্প তৈরি হয়। সিনেমার সংখ্যা কম-বেশি নিয়ে কারও দিকে আঙুল তোলারও প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি।
নিজের ক্যারিয়ারের শুরুর সময়ের কথা স্মরণ করে জিৎ বলেন, তিনি যখন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন, তখন দেবের অস্তিত্বই ছিল না। সে সময় তাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তুলনা করা হতো। তাই বর্তমানের ‘দেব বনাম জিৎ’ আলোচনা তার কাছে নতুন কিছু নয়। কম সিনেমায় কাজ করার প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমার কপালে হয়তো এমনটাই লেখা ছিল।’ তার বক্তব্যে স্পষ্ট, প্রতিযোগিতার চেয়ে নিজের পছন্দের গল্প ও কাজকেই বেশি গুরুত্ব দিতে চান তিনি।
এদিকে ভারতের কালজয়ী বিপ্লবী অনন্ত সিংয়ের জীবনের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। পথিকৃৎ বসু পরিচালিত সিনেমাটিতে অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন জিৎ। গল্পের প্রয়োজনে তাকে একাধিক রূপে দেখা যাবে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত, চন্দন সেন ও প্রিয়াঙ্কা সরকারসহ অনেকে। উল্লেখ্য, জিৎ ও দেবকে একসঙ্গে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১০ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘দুই পৃথিবী’ সিনেমায়।
/টিএ