
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
শুধু মিষ্টি বা চিনি বেশি খেলেই রক্তে শর্করা বেড়ে যায়—এমন নয়। প্রতিদিনের জীবনযাপনের কিছু অভ্যাসও রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে পারে। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর অজান্তে করা কিছু কাজ শরীরে রক্তে শর্করা বাড়ার কারণ হতে পারে। তাই সুস্থ থাকতে দিনের শুরুর অভ্যাসগুলোর দিকে নজর দেওয়া জরুরি।
ঘুম থেকে উঠেই খালি পেটে চিনি দেওয়া চা বা কফি পান করার অভ্যাস অনেকের রয়েছে। এর সঙ্গে বিস্কুট খাওয়ার প্রবণতাও দেখা যায়। রাতে দীর্ঘ সময় না খেয়ে থাকার পর হঠাৎ চিনি বা ক্যাফেইন গ্রহণ করলে রক্তে শর্করা দ্রুত বাড়তে পারে। এ ছাড়া ঘুম থেকে উঠে দীর্ঘ সময় মোবাইল দেখা বা এক জায়গায় বসে
সকালে খালি পেটে ধূমপান করাও রক্তে শর্করা বাড়াতে পারে। তামাকের নিকোটিন শরীরের ইনসুলিন ব্যবহারের ক্ষমতা কমিয়ে দিতে পারে এবং ইনসুলিন প্রতিরোধ তৈরি করতে পারে। একই সঙ্গে সকালে ঘুম থেকে উঠে পর্যাপ্ত পানি না খাওয়ার অভ্যাসও ক্ষতিকর। দীর্ঘ সময় ঘুমের পর শরীরে পানির ঘাটতি হলে রক্তে গ্লুকোজের ঘনত্ব বেড়ে যেতে পারে। তাই দিনের শুরুতে পানি পান করার অভ্যাস করা প্রয়োজন।
দেরিতে সকালের নাস্তা করাও রক্তে শর্করা নিয়ন্ত্রণে প্রভাব ফেলতে পারে। ঘুম থেকে ওঠার পর দীর্ঘ সময় না খেয়ে থাকলে লিভার জমিয়ে রাখা গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে রক্তে পাঠাতে থাকে। ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। তাই শুধু মিষ্টি কম খাওয়াই নয়, সকালে চিনি দেওয়া চা-কফি, অলসভাবে বসে থাকা, ধূমপান, পানি না খাওয়া এবং নাস্তা করতে অতিরিক্ত দেরি করার মতো অভ্যাস এড়িয়ে চলাও গুরুত্বপূর্ণ।
/টি