
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ত্বকের যত্নে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন প্রসাধনী। নাইট ক্রিম ও স্লিপিং মাস্কের পর এবার জনপ্রিয় হয়ে উঠেছে কোলাজেন মাস্ক। ত্বককে মসৃণ, নরম ও টানটান রাখতে এটি কার্যকর—এমন প্রচার থাকলেও প্রশ্ন উঠছে, এই মাস্ক কি সত্যিই ত্বকের বয়স ধরে রাখতে পারে? আর ত্বকে কমে যাওয়া কোলাজেন কি মাস্ক ব্যবহারের মাধ্যমে ফিরে আসে?
কোলাজেন এক ধরনের গুরুত্বপূর্ণ প্রোটিন, যা ত্বকের টানটান ও মসৃণ ভাব বজায় রাখতে ভূমিকা রাখে। বয়স বাড়ার সঙ্গে স্বাভাবিকভাবেই ত্বকে কোলাজেনের পরিমাণ কমে যায়। এর ফলে ধীরে ধীরে ত্বকে বলিরেখা ও সূক্ষ্মরেখা দেখা দিতে পারে। তবে চিকিৎসকদের মতে, ত্বকের ওপর কোলাজেন মাস্ক ব্যবহার করলেই হারিয়ে যাওয়া কোলাজেন ফিরে আসে
তবে কোলাজেন মাস্ক একেবারেই কার্যকর নয়, এমনও নয়। এটি মূলত ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ফলে ব্যবহারের পর ত্বক কিছুটা নরম, সতেজ ও মসৃণ দেখাতে পারে। বিশেষ করে ত্বক অতিরিক্ত শুষ্ক বা পানিশূন্য হয়ে গেলে সূক্ষ্মরেখা ও বলিরেখা বেশি স্পষ্ট হয়ে ওঠে। মাস্ক ব্যবহারে ত্বকে আর্দ্রতা যোগ হলে এসব রেখা সাময়িকভাবে কম দৃশ্যমান হতে পারে। তবে এই প্রভাব দীর্ঘস্থায়ী নয়।
খুব শুষ্ক বা পানিশূন্য ত্বকের ক্ষেত্রে কোলাজেন মাস্ক ব্যবহার করে সাময়িক উপকার পাওয়া যেতে পারে। অন্যদিকে তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। কিছু কোলাজেন মাস্কের উপাদান রোমকূপ বন্ধ করে দিতে পারে, ফলে ব্রণ বা ত্বকের অন্যান্য সমস্যা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই ব্যবহারের আগে মাস্কের উপাদান ও নিজের ত্বকের ধরন সম্পর্কে সচেতন হওয়া জরুরি।
বিশেষজ্ঞদের মতে, কোলাজেন মাস্ককে বয়স থামানোর বা ত্বকের হারানো কোলাজেন ফিরিয়ে আনার উপায় হিসেবে দেখা ঠিক নয়। বয়স বাড়ার সঙ্গে ত্বকে বলিরেখা ও টানটান ভাব কমে যাওয়া স্বাভাবিক প্রক্রিয়া। তবে ত্বকের আর্দ্রতা ঠিক রাখলে বয়সের ছাপ তুলনামূলকভাবে কম স্পষ্ট দেখা যেতে পারে। তাই কোলাজেন মাস্কের প্রধান উপকার হিসেবে ত্বকের আর্দ্রতা, কোমলতা ও সাময়িক সতেজতাকেই বিবেচনা করা উচিত।
/টি