
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরের নিয়ালা শহরে ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জনের বেশি। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় শহরটির উত্তরাঞ্চলের একটি বাজারে এ হামলা চালানো হয়। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
নিয়ালা হাসপাতালের এক চিকিৎসক এএফপিকে বলেন, গত রাতের হামলায় ২১ জন নিহত হয়েছেন এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় এক বাসিন্দার তথ্য অনুযায়ী, সোমবার রাত ৮টার দিকে বাজারটিতে হামলার ঘটনা ঘটে। বাজারটিতে সাধারণ মানুষের পাশাপাশি সশস্ত্র ব্যক্তিদেরও যাতায়াত ছিল। বিশেষ করে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যরা সেখানে আসতেন।
নিয়ালা বর্তমানে আরএসএফের কার্যত নিয়ন্ত্রণকেন্দ্র হিসেবে পরিচিত। শহরটিতে নিজেদের প্রশাসন প্রতিষ্ঠা করেছে বাহিনীটি, যা খার্তুমভিত্তিক আন্তর্জাতিক স্বীকৃত সরকার ও সুদানের সামরিক বাহিনীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে। আরএসএফের নিয়ন্ত্রণে থাকা এই শহরে সুদানের সেনাবাহিনী নিয়মিত হামলা চালিয়ে আসছে। তবে সর্বশেষ ড্রোন হামলাটি কারা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। দীর্ঘদিনের এ যুদ্ধে দেশটিতে ব্যাপক প্রাণহানির পাশাপাশি ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং বহু মানুষ খাদ্যসংকটে পড়েছেন। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সুদানের পরিস্থিতি বিশ্বের অন্যতম গুরুতর মানবিক সংকট হিসেবে বিবেচিত হচ্ছে।
টি/