
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
কাজাখস্তানে ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি। দেশটির মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন আগামী বছরের ধর্মীয় দিবসগুলোর পূর্ণাঙ্গ পঞ্জিকা অনুমোদন করে এ তারিখ নির্ধারণ করেছে। নির্ধারিত সূচি অনুযায়ী, রমজান মাস শেষে ৯ মার্চ, মঙ্গলবার, উদ্যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। কাজাখস্তানে ঈদুল ফিতর ‘ওরাজা আইত’ নামে পরিচিত।
পঞ্জিকা অনুযায়ী, মুসলিমদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ লাইলাতুল কদর পালিত হবে ৫ ও ৬ মার্চের মধ্যবর্তী রাতে। এ ছাড়া রমজান শুরুর আগে ২২ ও ২৩ জানুয়ারির মধ্যবর্তী রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। অন্যদিকে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিবস উপলক্ষে ঈদে মিলাদুন্নবী বা মাওলিদ উদ্যাপিত হবে ১৪ আগস্ট এবং এর পরের দিন।
এদিকে, ২০২৭ সালে কাজাখস্তানে পবিত্র ঈদুল আজহা বা ‘কুরবান আইত’ শুরু হবে ১৬ মে, রোববার। দেশটিতে ঈদুল আজহার উৎসব চলবে টানা তিন দিন। এর আগের দিন, ১৫ মে, শনিবার, পালিত হবে পবিত্র আরাফার দিবস। এসব ধর্মীয় দিবসকে সামনে রেখে দেশটির মুসলিম সম্প্রদায়ের জন্য আগামী বছরের গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানগুলোর তারিখ নির্ধারণ করা হয়েছে।
কাজাখস্তানের মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন জানিয়েছে, হিজরি মাসের সূচনা নির্ধারণে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য ব্যবহার করা হয়েছে। তবে ইসলামি বর্ষপঞ্জিতে প্রতিটি মাসের শুরু চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ঘোষিত তারিখগুলো আপাতত সাময়িক। চাঁদ দেখার পরিস্থিতি ও সংশ্লিষ্ট সিদ্ধান্তের ভিত্তিতে এসব তারিখ এক দিন আগে বা পরে পরিবর্তিত হতে পারে।
টি/