
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি পাঁচটি ভাতা ও শিক্ষাউপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার (১ আগস্ট) থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আবেদনের আওতায় থাকা কর্মসূচিগুলো হলো— বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তি এবং বেসরকারি নিবন্ধিত এতিমখানার শিক্ষার্থীদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট।
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তির জন্য নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন করতে হবে। আর বেসরকারি নিবন্ধিত এতিমখানার শিক্ষার্থীদের ক্যাপিটেশন
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়নাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর আওতা হালনাগাদ করার লক্ষ্যে যোগ্য ও আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
আগ্রহীদের নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়ে অধিদপ্তর জানিয়েছে, ১৫ আগস্টের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট উপজেলা বা শহর সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
/টি