
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সোমবার (২৭ জুলাই) দুপুরে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিবসহ সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফলাফল দেখার বিস্তারিত নিয়মাবলি ও অন্যান্য নির্দেশনা পরবর্তী
প্রথা অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৬০ দিনের মধ্যেই এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এবারও নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত পদ্ধতিতে অনলাইন ও এসএমএসের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন। বিস্তারিত নির্দেশনা ফল প্রকাশের আগেই জানিয়ে দেবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
/টি