
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার জলসীমার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ইরানি জাহাজের উপস্থিতি নিয়ে দেশটিকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। কলম্বোয় অবস্থিত মার্কিন দূতাবাস বিষয়টি শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। একই সঙ্গে জাহাজগুলোর গতিবিধি সম্পর্কে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ অবগত আছে কি না, তা জানতে চাওয়া হয়েছে।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ জানিয়েছেন, মার্কিন দূতাবাসের কাছ থেকে তথ্য পাওয়ার পর বিষয়টি প্রতিরক্ষা ও বন্দর মন্ত্রণালয়কে জানানো হয়েছে। পাশাপাশি শ্রীলঙ্কা নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় থাকা জাহাজগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হেরাথ বলেন, শনাক্ত করা মোট ৪৭টি জাহাজ শ্রীলঙ্কার আঞ্চলিক জলসীমা থেকে ২৪ নটিক্যাল মাইলেরও বেশি দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে। এসব জাহাজের মধ্যে কয়েকটি ইরানি পতাকাবাহী জাহাজ
মন্ত্রী স্পষ্ট করে বলেন, জাহাজগুলোর কোনোটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশ করেনি। এমনকি এসব জাহাজ শ্রীলঙ্কা সরকারের কাছে কোনো ধরনের সুযোগ-সুবিধা বা সহায়তাও চায়নি এবং সরকারও তাদের কোনো সুবিধা দেয়নি।
হেরাথ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি নজরে রাখা হচ্ছে। তবে জাহাজগুলোর ওপর নজরদারি করা ছাড়া শ্রীলঙ্কা সরকার এখন পর্যন্ত কোনো হস্তক্ষেপ বা পদক্ষেপ নেয়নি। পরবর্তী গন্তব্যের অপেক্ষায় শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক ও পণ্যবাহী জাহাজের অবস্থান করা একটি স্বাভাবিক ঘটনা বলেও জানান তিনি।
/টি