
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মার্কিন বাণিজ্য আলোচনা থমকে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর কানাডার প্রতিশোধমূলক শুল্ক কার্যকর হয়েছে। মঙ্গলবার মধ্যরাতের পর থেকে নতুন এই শুল্ক কার্যকর হয়। এর ফলে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে প্রায় ১৮ মাস ধরে চলা বাণিজ্য বিরোধ আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকার প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর এই পাল্টা শুল্ক আরোপ করেছে। পণ্যভেদে শুল্কের হার ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। ইস্পাত, আসবাবপত্র, পোশাক, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন মার্কিন পণ্য এর আওতায় পড়েছে।
এর আগে ট্রাম্প প্রশাসন কানাডার ওয়াইন, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য, সিমেন্ট, পোশাক, মাছ ধরার ছিপ ও হকি সরঞ্জামসহ বিভিন্ন পণ্যে শুল্ক আরোপ করে। গত মাসে
কানাডিয়ান এগ্রি-ফুড ট্রেড অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক মাইকেল হার্ভে বলেন, তারা ক্রমবর্ধমান উত্তেজনার একটি চক্র নিয়ে উদ্বিগ্ন। তবে তার মতে, দর-কষাকষির সুযোগ তৈরি করতে কানাডার প্রধানমন্ত্রীকে চাপ প্রয়োগের পথও খুঁজে নিতে হবে। এদিকে কানাডার মোট রপ্তানির প্রায় ৬৮ শতাংশই যুক্তরাষ্ট্রের বাজারে যায়, যার বড় অংশ ইউএসএমসিএ চুক্তির আওতায় শুল্কমুক্ত সুবিধা পায়।
নতুন করে শুল্ক আরোপের ঘটনায় উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য ব্যবস্থা নিয়েও অনিশ্চয়তা বাড়ছে। ইউএসএমসিএ চুক্তির ভবিষ্যৎ ইতোমধ্যে বার্ষিক পর্যালোচনার মধ্যে রয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি আরও এক দশকের জন্য বাড়াতে অনাগ্রহ দেখিয়েছেন। অর্থনৈতিকভাবে অনেক বড় যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্য সংঘাত কানাডার বিনিয়োগ ও প্রবৃদ্ধির ওপর চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: এবিসি নিউজ
/টি