
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায়। দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে এই ফলাফল প্রকাশ করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান, নির্ধারিত সময়েই ফল প্রকাশ করা হবে এবং সব বোর্ডের ফল সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।
অনলাইনের পাশাপাশি শিক্ষার্থীরা দুটি নির্ধারিত ওয়েবসাইট—eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd—থেকে সহজেই ফলাফল জানতে পারবে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফলাফল প্রকাশ করা
মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করেও ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর এবং YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। ঢাকা বোর্ডের ক্ষেত্রে ফরম্যাট হবে SSC DHA ROLL YEAR, মাদরাসা বোর্ডের জন্য SSC MAD ROLL YEAR এবং কারিগরি বোর্ডের জন্য SSC TEC ROLL YEAR।
প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে, যার মধ্যে সব ধরনের কর অন্তর্ভুক্ত। উল্লেখ্য, ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।
/টি