
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
খ্যাতি, সাফল্যের চাপ এবং সংগীতজীবন থেকে অবসর নেওয়ার ভাবনা—এমন নানা বিষয় নিয়ে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। দীর্ঘ সংগীতজীবনে একের পর এক সাফল্য পেলেও নিজের এই অভাবনীয় জনপ্রিয়তার কারণ নিয়ে এখনো বিস্মিত এই তারকা। তার মতে, শুধু কঠোর পরিশ্রম নয়, সাফল্যের পেছনে সৃষ্টিকর্তার ইচ্ছাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভারতীয় ইউটিউব চ্যানেল ‘দ্য কার্লি টেলস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সাফল্যের পথচলা ও খ্যাতির পেছনের মানসিক অভিজ্ঞতা তুলে ধরেন আতিফ। নিজের উত্থানকে কেবল পরিশ্রমের ফল হিসেবে দেখতে নারাজ তিনি। আতিফ বলেন, ‘আমি সত্যিই জানি না কীভাবে এত সাফল্য পেয়েছি। আজও আমার কাছে এটি স্পষ্ট নয়।’ তার ভাষ্য, অনেকে সাফল্যের পেছনে
ক্যারিয়ারের শুরুর দিকের অনিশ্চয়তার কথাও স্মরণ করেন আতিফ আসলাম। তার ভাষায়, প্রতিটি নতুন গান প্রকাশের পরই মনে হতো, এরপর কী হবে? একটি গান সফল হওয়ার পর পরবর্তী গান নিয়েও তৈরি হতো সংশয়। দ্বিতীয় গান প্রকাশের পর মনে হতো, ‘ব্যাস, এইটুকুই! হয়তো মানুষ আর আমাকে পছন্দ করছে না।’ পরবর্তীতে একক অ্যালবাম এবং বলিউডের সিনেমায় প্লেব্যাকের মাধ্যমে তার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। তবে সাফল্যের সঙ্গে সঙ্গে সেই ধারাবাহিকতা ধরে রাখার চাপও বাড়তে থাকে।
সংগীত থেকে অবসর নেওয়ার প্রসঙ্গে আতিফ জানান, গান ছেড়ে দেওয়ার কথা তিনি কখনো গুরুতরভাবে ভাবেননি। তবে একজন শিল্পীর জীবনে সৃষ্টিশীল স্থবিরতা বা মানসিক শূন্যতা আসাটাকে স্বাভাবিক বলেই মনে করেন তিনি। আতিফের মতে, এমন একটি সময় শিল্পীর জীবনে আসতেই পারে, যখন নতুন কিছু লেখা বা সুর করার মতো সৃষ্টিশীলতা কাজ করে না। তবে সেই সময়ও একসময় কেটে যায় এবং শিল্পী আবার নিজের সৃষ্টিশীলতার মধ্যে ফিরে আসেন।
বর্তমানে পাকিস্তানি এই কণ্ঠশিল্পী দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে নিয়মিত গান পরিবেশন করছেন। তার জনপ্রিয়তা পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি বাংলাদেশেও পারফর্ম করে গেছেন আতিফ আসলাম। দীর্ঘ ক্যারিয়ারের সাফল্য, খ্যাতির চাপ ও সৃষ্টিশীলতার ওঠানামার মধ্যেও সংগীতের সঙ্গে তার পথচলা অব্যাহত রয়েছে।
/টি