
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
অভিবাসন নীতি আরও কঠোর করতে একটি খসড়া আইন অনুমোদন করেছে ইতালির ডানপন্থি সরকার। এর মধ্যে ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা আটকাতে অস্থায়ী নৌ-অবরোধের নিয়মও অন্তর্ভুক্ত রয়েছে। অনিয়মিত অভিবাসন মোকাবিলা ও নীতি কঠোর করার লক্ষ্যে দেশটির মন্ত্রিসভা বিলে সবুজ সংকেত দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, জর্জিয়া মেলোনির সরকার যাকে ব্যতিক্রমী চাপ বলে উল্লেখ করেছে, সেইসব ক্ষেত্রে অভিবাসী জাহাজগুলোকে ইতালির আঞ্চলিক জলসীমায় প্রবেশে বাধা দেওয়া যেতে পারে। জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি বলে মনে করলে নির্দিষ্ট ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর হবে।
মধ্য-ভূমধ্যসাগরীয় রুটে অভিবাসনপ্রত্যাশীদের আগমনের ফলে সবচেয়ে বেশি চাপের মধ্যে পড়া ইউরোপীয় দেশগুলোর অন্যতম ইতালি। প্রতি বছর হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী ইতালিতে পৌঁছান। এর ফলে সমুদ্রপথে পারাপার কঠোরভাবে নিয়ন্ত্রণ
বুধবার বিকেলে মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়া অনুমোদন করা হয়েছে। বিলটি আইন হিসেবে কার্যকর হওয়ার আগে সংসদের উভয় কক্ষে আলোচনা হবে এবং দুটি কক্ষেই অনুমোদন পেতে হবে। বিল পাস হলে অভিবাসীদের ইতালিতে পা রাখার আগে আলবেনিয়ার কেন্দ্রগুলোতে আশ্রয় দাবি প্রক্রিয়াকরণের সরকারি পরিকল্পনা ফের চালু হতে পারে। বেশ কয়েকটি আদালতের রায়ে আলবেনিয়ায় আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্তের ‘আউটসোর্সিং’ বন্ধ করে দেওয়ার পর সরকারের ওই উদ্যোগ আপাতত স্থগিত রয়েছে।
নতুন বিলে সমুদ্রে আটকে পড়া অভিবাসীদের এমন দেশগুলোতে স্থানান্তরের কথাও বলা হয়েছে, অভিবাসী আটক বা ফেরত দেওয়ার বিষয়ে রোমের সঙ্গে যাদের চুক্তি রয়েছে। যদি তাদের ইতালির জলসীমায় প্রবেশে বাধা দেওয়া হয়, তাহলেই স্থানান্তরের কথা ভাবা হবে। নতুন অভিবাসন আইনে সীমান্তে কঠোর নজরদারি এবং ইউরোপীয় সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতার কথাও উল্লেখ রয়েছে। অভিবাসন ও আশ্রয় সংক্রান্ত নতুন ইইউ চুক্তি অনুমোদনের একদিন পরই এই খসড়া আইন পাস হয়েছে এবং একে দ্রুত আইন হিসেবে বাস্তবায়নের পরিকল্পনা করছে রোম।
আইনটি পাস হলে নির্দিষ্ট শর্তে ইতালির আঞ্চলিক জলসীমায় প্রবেশের চেষ্টা করা অভিবাসী জাহাজের ওপর ‘নৌ-অবরোধ’ আরোপ করতে পারবে কর্তৃপক্ষ। নতুন আইন কার্যকর হলে ৩০ দিন পর্যন্ত ইতালির জলসীমায় প্রবেশ নিষিদ্ধ করা যেতে পারে, যেখানে কোনো জাহাজকে ‘জনগণ বা জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি’—যেমন ‘সন্ত্রাসী কর্মকাণ্ড বা সন্ত্রাসী অনুপ্রবেশের সুনির্দিষ্ট ঝুঁকি’—বলে মনে করা হবে। নৌ-অবরোধ সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে। বিলটি আইনে পরিণত হলে অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা বাড়তে থাকলে এসব জাহাজকে ইতালির জলসীমায় প্রবেশ করতে দেওয়া হবে না, কারণ তা সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। নিয়ম লঙ্ঘন করলে ৫০ হাজার ইউরো পর্যন্ত জরিমানা এবং বারবার লঙ্ঘনের ক্ষেত্রে নৌকা বাজেয়াপ্ত করা হবে। দাতব্য সংস্থার উদ্ধারকারী জাহাজগুলোকে লক্ষ্য করেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আটক অভিবাসনপ্রত্যাশীদের নিজেদের দেশ বা উৎপত্তিস্থল ছাড়া অন্য তৃতীয় দেশে—যাদের সঙ্গে ইতালির নির্দিষ্ট চুক্তি রয়েছে—পাঠানো যেতে পারে। ইনফোমাইগ্রেন্টস।
/টিএ