
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যাংকিং, ব্যক্তিগত ছবি, সামাজিক যোগাযোগমাধ্যম ও ই-মেইলসহ নানা গুরুত্বপূর্ণ তথ্যের ভান্ডার। ফলে ম্যালওয়্যার, ফিশিং বা সাইবার হামলার শিকার হলে ব্যক্তিগত তথ্য ও বিভিন্ন অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। এ ঝুঁকি কমাতে নিয়মিত ফোন রিস্টার্ট ও সফটওয়্যার আপডেট করা জরুরি। আপডেটের মাধ্যমে অপারেটিং সিস্টেম ও অ্যাপের বিভিন্ন নিরাপত্তা দুর্বলতা ঠিক করা হয়।
অপ্রয়োজনে ব্লুটুথ চালু না রাখা এবং অপরিচিত ডিভাইসের পেয়ারিং অনুরোধ গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়। একইভাবে বিমানবন্দর, হোটেল বা ক্যাফের মতো স্থানে পাবলিক ইউএসবি পোর্ট ব্যবহারে সতর্ক থাকা প্রয়োজন। সম্ভব হলে নিজের চার্জার-অ্যাডাপ্টার বা পাওয়ার ব্যাংক ব্যবহার করা ভালো। অপরিচিত পাবলিক ওয়াই-ফাইয়ের
এ ছাড়া ফোনের ক্যামেরা, মাইক্রোফোন ও অন্যান্য ব্যক্তিগত তথ্য ব্যবহারের জন্য কোন কোন অ্যাপকে অনুমতি দেওয়া হয়েছে, তা নিয়মিত পরীক্ষা করা উচিত। অপ্রয়োজনীয় পারমিশন বন্ধ করার পাশাপাশি অপরিচিত বা সন্দেহজনক অ্যাপ ইনস্টল না করাও গুরুত্বপূর্ণ। শক্তিশালী পাসকোড বা পাসওয়ার্ড, দুই স্তরের নিরাপত্তা এবং অপরিচিত লিংক এড়িয়ে চলার অভ্যাসও স্মার্টফোনের নিরাপত্তা বাড়াতে পারে। পুরোপুরি সাইবার হামলামুক্ত থাকার নিশ্চয়তা না থাকলেও এসব সতর্কতা ব্যক্তিগত তথ্যের ঝুঁকি কমাতে সহায়তা করে।
টি/