
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বর্তমানে গরম থেকে স্বস্তি পেতে প্রায় প্রতিটি বাড়িতেই ব্যবহার করা হচ্ছে এয়ার কন্ডিশনার বা এসি। তবে দীর্ঘদিন এসি ব্যবহার করলেও অনেকেই সময়মতো এর সার্ভিসিং করান না। এসির ভেতরে ধুলা ও ময়লা জমলেও তা বাইরে থেকে বোঝা যায় না। ফলে অজান্তেই এসির কার্যক্ষমতা কমতে থাকে এবং বড় ধরনের যান্ত্রিক সমস্যা দেখা দিতে পারে। সময়মতো সার্ভিসিং না করালে এসির আয়ু কমার পাশাপাশি মেরামতের খরচও বেড়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, বছরে অন্তত দুই থেকে তিনবার এসি সার্ভিস করানো ভালো। বিশেষ করে গরমের মরসুম শুরু হওয়ার আগে একবার এবং গরমের মাঝামাঝি সময়ে আরেকবার সার্ভিসিং করানো জরুরি। গরমের মরসুম শেষ হওয়ার পরও একবার এসি পরীক্ষা ও পরিষ্কার করিয়ে নেওয়া যেতে পারে। তবে এসি কতটা ব্যবহার করা হচ্ছে এবং আশপাশের পরিবেশ কতটা ধুলাবালিপূর্ণ, তার ওপর সার্ভিসিংয়ের সময়সূচি নির্ভর করে।
প্রশ্ন হলো, এসি সার্ভিসিং করানো এত জরুরি কেন? আসলে দীর্ঘদিন পরিষ্কার না করলে এসির ফিল্টারে অতিরিক্ত ধুলা ও ময়লা জমে যায়। এতে বাতাস চলাচলে বাধা সৃষ্টি হয় এবং এসির ঠান্ডা করার ক্ষমতা কমে যেতে পারে। পাশাপাশি কম্প্রেসরের ওপর বাড়তি চাপ পড়ে। এর ফলে বিদ্যুৎ খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি কম্প্রেসর নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়।
পেশাদার মেকানিকের মাধ্যমে এসি সার্ভিস করালে এর ভেতরের বিভিন্ন অংশ ভালোভাবে পরিষ্কার করা হয়। বিশেষ করে এয়ার ফিল্টার, কয়েল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ পরীক্ষা করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী মিটার দিয়ে রেফ্রিজারেন্টের চাপ পরীক্ষা করা হয়। গ্যাস কম থাকার বিষয়টি নিশ্চিত হলে লিকেজ পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এতে এসির কার্যক্ষমতা বজায় থাকে এবং বড় ধরনের যান্ত্রিক সমস্যা এড়ানো সম্ভব হয়।
তবে শুধু এসির ওপর নির্ভর করে গরমের সমস্যা দীর্ঘমেয়াদে সমাধান করা সম্ভব নয়। কারণ এসি থেকে নির্গত তাপ বাইরের পরিবেশকে আরও উষ্ণ করতে ভূমিকা রাখতে পারে। তাই ঘর ঠান্ডা রাখার পাশাপাশি পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্ব দেওয়া জরুরি। বেশি করে গাছ লাগানো এবং সবুজ পরিবেশ গড়ে তোলার দিকে নজর দেওয়া উচিত। একই সঙ্গে এসির নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে যেমন যন্ত্রটির আয়ু বাড়বে, তেমনই অপ্রয়োজনীয় খরচ থেকেও রেহাই পাওয়া যাবে।
টি/