
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শুরু হয়েছে ‘৩য় ডিআরএমসি ন্যাশনাল ম্যাথ সামিট-২০২৬’। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে তিনদিনব্যাপী এ সামিটের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষক এবং ট্যালিখাতার প্রতিষ্ঠাতা ও সিইও ড. শাহাদাৎ খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন।
তিনদিনব্যাপী এ সামিটে স্ক্র্যাপবুক এক্সিবিশন, ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, জিওমেট্রি অলিম্পিয়াড, এস্ট্রোনমি অলিম্পিয়াড, রোবোটিক্স, সুডোকু কম্পিটিশন, স্পিড কিউবিং, ট্রেজার হান্ট, সোলো কুইজ, মেগা কুইজ, টিম কুইজ, প্রজেক্ট ডিসপ্লে, আইকিউ টেস্টসহ মোট ৩১টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।
সামিটে দেশের ১০৩টি খ্যাতনামা স্কুল, কলেজ ও
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষবৃন্দ, ক্লাবসমূহের সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোঃ জাহেদুল হক, সামিটের আহ্বায়ক সহযোগী অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী, ম্যাথ ক্লাবের মডারেটর ও সহকারী অধ্যাপক মোঃ ওয়াছিউল ইসলাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকমণ্ডলী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
আয়োজকদের মতে, বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি গণিতচর্চা এবং এর উৎকর্ষ সাধনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বিশ্বদরবারে পরিচিত করা এবং আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে অনুপ্রাণিত করাই এই সামিটের মূল উদ্দেশ্য।