
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন অর্জন ও পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম রিয়াদের নেতৃত্বে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা সরকারের শিক্ষা ক্ষেত্রে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও স্বল্প সময়ে অর্জিত সাফল্যের প্রশংসা করে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে শাহবাগ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম রিয়াদ।
সমাবেশে মনজুরুল আলম রিয়াদ বলেন, “শিক্ষা একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান ভিত্তি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর খুব অল্প সময়ের মধ্যে শিক্ষা খাতে যে উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করেছে, আমরা ছাত্রসমাজের পক্ষ থেকে সেগুলোকে স্বাগত জানাই। আমরা মনে করি, শিক্ষার্থীবান্ধব ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি বলেন, “শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, কর্মমুখী শিক্ষা এবং উচ্চশিক্ষায় গবেষণার পরিবেশ নিশ্চিত করতে হবে। সরকারকে আমরা ইতিবাচক উদ্যোগগুলোর জন্য অভিনন্দন জানাই এবং একই সঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও প্রত্যাশার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানাই।”
রিয়াদ আরও বলেন, “আমরা চাই দেশের প্রতিটি শিক্ষার্থী তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার সুযোগ পাক। শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হোক। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণের পক্ষে কাজ করবে।”
সমাবেশ থেকে সরকারের শিক্ষা ক্ষেত্রে নেওয়া পরিকল্পনা বাস্তবায়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
/টি