
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর বনানীর কড়াইল এলাকায় জনসাধারণের মধ্যে ৩ হাজার মশারি বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টায় বনানী মডেল হাই স্কুল মাঠে জামায়াতের গুলশান পশ্চিম থানার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক ডা. এসএম খালিদুজ্জামানের সৌজন্যে এ মশারি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশারি বিতরণ করেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের সাধারণ মানুষ নানা ধরনের শোষণ, চাঁদাবাজি ও সহিংসতার শিকার হচ্ছে। যাদের হাতে
দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে তিনি বলেন, সাধারণ মানুষ হাসপাতালে গিয়ে অনেক সময় কাঙ্ক্ষিত সেবা পান না। উন্নত দেশগুলোর চিকিৎসাব্যবস্থার উদাহরণ টেনে তিনি এ খাতে আরও কার্যকর ও জনবান্ধব ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। আগামী দিনে জনগণ চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সমর্থন করবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে সেলিম উদ্দিন বলেন, আশপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা এডিস মশার প্রজননস্থল হতে পারে। তাই বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গুতে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দলটি সিটি করপোরেশন ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সমাজের বৈষম্য, মানুষের কষ্ট এবং অধিকারহীনতা দূর করার চেষ্টা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচনের আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিন আরাফাত। এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও গুলশান জোনের সহকারী পরিচালক হেদায়েত উল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য গোলাম মোস্তফা কাইয়ুম, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ আতিকুল ইসলাম, শাহজাহান সরকার, মাওলানা আবদুল মান্নান, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান ও হাফেজ গোলাম আজম শাহীনসহ স্থানীয় নেতাকর্মীরা।
গুলশান পশ্চিম থানা জামায়াতের আমির মাওলানা মাহমুদুর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মুহাম্মদ ইসমাইল হোসেন। কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম।
আয়োজকেরা জানান, একই ধারাবাহিকতায় বনানী ও ভাষানটেক থানা এলাকাতেও মশারি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।