
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে বাংলাদেশ কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যাসংক্রান্ত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আদালতের রায় বাস্তবায়ন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার উপযোগী পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আইসিজের রায়কে স্বাগত জানিয়ে হুমায়ুন কবির বলেন, আইনগত, নৈতিক ও মানবিক বিবেচনায় ঐতিহাসিক এই রায় গুরুত্বপূর্ণ। ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও প্রতিকার পাওয়ার পথ তৈরি করবে এই রায়।
সংবাদ সম্মেলনে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি অভিযোগ করেন, পেট্রোল বোমা মেরে ‘জয় বাংলা’ বলে সন্ত্রাসীরা পালিয়ে যাচ্ছে। তাঁর দাবি, এই স্লোগান এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে। সন্ত্রাসী তৎপরতা চালিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
টি/