
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নির্বাচন কমিশন (ইসি) পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে এক হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক তালিকায় এ তথ্য জানানো হয়।
কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার এক হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার এক হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার এক হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসির আগের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ইউপি নির্বাচন নিয়ে কমিশন সভা শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে সংলাপে বসবে ইসি। তিন ধাপে ১০ ডিসেম্বরের আগেই সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে।
শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার আলোচনা স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে মনে করেন না নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
টি/