
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি করা ভারতসহ কয়েকটি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে আনা একটি বিল মার্কিন প্রতিনিধি পরিষদে এগিয়েছে। একই সঙ্গে রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার প্রস্তাব রাখা হয়েছে।
‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রতিনিধি পরিষদে ২১৪-২১১ ভোটে গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়াগত ধাপ পার হয়। দুই ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকানদের সঙ্গে ভোট দেওয়ায় বিলটি এগিয়ে নেওয়ার প্রস্তাব পাস হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিলটির চূড়ান্ত ভোট হওয়ার কথা ছিল।
গত মাসে মার্কিন সিনেটে বিলটি ৮৬-১১ ভোটে পাস হয়। প্রস্তাবিত আইনে রাশিয়ার নেতৃত্ব ও জ্বালানি
প্রতিনিধি পরিষদে জমা দেওয়া একটি সংশোধনীতে সম্ভাব্য শুল্কের আওতায় থাকা দেশ হিসেবে ভারত, চীন, তুরস্ক, আজারবাইজান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তানের নাম উল্লেখ করা হয়েছে। তবে ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস বিলটির বিরোধিতা করেছেন। তাঁর দাবি, প্রস্তাবটি প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষেত্রে ব্যাপক ক্ষমতা দেবে, যার ওপর পর্যাপ্ত নিয়ন্ত্রণ থাকবে না।
যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়ার অপরিশোধিত তেল বিক্রির মাধ্যমে পাওয়া অর্থ ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে অর্থ জোগাতে সহায়তা করছে। এদিকে ওয়াশিংটনে ইউক্রেনপন্থি সংগঠনগুলোও আইনপ্রণেতাদের ওপর চাপ বাড়াচ্ছে। প্রতিনিধি পরিষদে বিলটি পাস হলে তা প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। বৃহস্পতিবার থেকে প্রতিনিধি পরিষদের আগাম অবকাশ শুরু হওয়ার কথা রয়েছে; এরপর মধ্যবর্তী নির্বাচনের পর ৯ নভেম্বর অধিবেশন বসার কথা।
/টি