
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর—এই তিন দিন ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। সংলাপে নির্বাচনের পরিবেশ বজায় রাখা, সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতা চাওয়া হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এ ছাড়া নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাদা বৈঠক করবে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ হয়েছিল, মূলত সেসব দলের সঙ্গেই প্রথম পর্যায়ে আলোচনা হবে। পরবর্তী সময়ে নিবন্ধন পাওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে কমিশন। তিনি বলেন, ইউপি নির্বাচনের জন্য কমিশনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য শুধু ইসির প্রস্তুতি যথেষ্ট নয়। সরকার, রাজনৈতিক দল, প্রার্থী ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। প্রার্থীদেরও নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।
এদিকে পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসির প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে। পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চায় ইসি।
টি/