
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাল্যবিবাহ শুধু কন্যাশিশুর জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং দারিদ্র্য ও অসমতার চক্রকেও দীর্ঘস্থায়ী করে। ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারার বিশেষ বিধান বাল্যবিবাহ প্রতিরোধের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ইউএনএফপিএ বাংলাদেশ আয়োজিত ‘বাল্যবিবাহ আইন সংস্কার’ শীর্ষক গণমাধ্যম সংলাপে তিনি এসব কথা বলেন।
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আইনের ১৯ ধারায় যুক্তিসংগত কারণ দেখিয়ে মা-বাবা কিংবা আদালতের সম্মতিতে ১৬ বছর বয়সে কোনো মেয়ের বিয়ের সুযোগ রাখা হয়েছে। এই বিশেষ বিধানের কারণে বাল্যবিবাহ বৈধতা পাচ্ছে এবং এর অপব্যবহার হচ্ছে। বাল্যবিবাহ নিরোধ আইনের এই দুর্বলতা দূর করা প্রয়োজন।
তিনি আরও বলেন, বিগত শাসনামলে বাল্যবিবাহের হার নিয়ে লুকোচুরি করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া বাল্যবিবাহের তথ্য সঠিক ছিল না। জন্ম ও মৃত্যুহার নিয়েও ভুল তথ্য দেওয়া হয়েছে। ২০২২ সালের জনশুমারিতে দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ উল্লেখ করা হয়েছিল, যা নিয়েও প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছিল। এখনো দেশের প্রকৃত জনসংখ্যা এবং বাল্যবিবাহের হার সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনএফপিএ বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং। আরও বক্তব্য দেন সংস্থাটির যুব ইউনিটের প্রধান ইলিজা আজেই, ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন এবং যমুনা টিভির হেড অব নিউজ তৌহিদুল ইসলাম।
যমুনা টিভির হেড অব নিউজ তৌহিদুল ইসলাম বলেন, রাজশাহী ও সিলেট বিভাগের মধ্যে বাল্যবিবাহের হারের পার্থক্য ৩০০ শতাংশ, যা প্রশ্নবিদ্ধ। তবে দেশে বাল্যবিবাহ যে হচ্ছে, সেটি বাস্তবতা। বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে থাকা সিলেট বিভাগের অভিজ্ঞতা রাজশাহী ও খুলনা বিভাগে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, বাল্যবিবাহের জন্য নাবালকদের দোষী করার বিধান বাতিল করা উচিত। একই সঙ্গে বৈষম্যমূলক ১৯ ধারা সংশোধন করা প্রয়োজন।
সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশের প্রায় অর্ধেক মেয়ে এখনো বাল্যবিবাহের শিকার হচ্ছে। এর ফলে কিশোরী গর্ভধারণ বাড়ছে এবং মেয়েদের জীবনের সম্ভাবনা ও সুযোগ সীমিত হয়ে পড়ছে। এ পরিস্থিতি পরিবর্তনে জনসচেতনতা তৈরির পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
টি/