
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর জিরতলী ইউনিয়নের বারইচাতল গ্রামের সন্ত্রাসী ইসমাইল, নাঈম ও রনির বিরুদ্ধে রাহিকে নিয়ে এআই-নির্মিত ভিডিও ছড়িয়ে দেওয়া, রাহির আত্মহত্যায় প্ররোচনা এবং এলাকার অন্যান্য মেয়েদের চরিত্র হননের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে নোয়াখালী–লক্ষ্মীপুর মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, এআই প্রযুক্তির অপব্যবহার এবং নারীদের সম্মানহানির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ
খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামছুজ্জামান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। পরে তার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয় এবং পরিস্থিতি শান্ত হয়।