
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মো: ফরিদুল হাসান ফরিদ, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সীরহাট বাজারে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি অত্যাধুনিক পশু জবাইখানার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে জবাইখানাটির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন এবং জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
এই প্রকল্পের তত্ত্বাবধানে ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম. এ. জলিল, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন শেষে জবাইখানার কার্যক্রমের একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত এ জবাইখানায় ব্যয় হয়েছে প্রায় ৮ কোটি টাকা। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে চালু হওয়া এই স্থাপনাটি জেলার নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।