
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মোরগ পোলাওয়ের প্যাকেটে মিলল আস্ত ব্যাঙ, অতঃপর যা ঘটল
ক্ষুধা মেটাতে নামী দোকান থেকে পছন্দের মোরগ পোলাও কিনে এনেছিলেন পরিবারটি। কিন্তু প্যাকটি খুলতেই ভেতরে সুস্বাদু মাংসের টুকরোর বদলে মিলল আস্ত একটি মরা ব্যাঙ! কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে।
গত সোমবার বিকেলে স্থানীয় বাসিন্দা আতোয়ার রহমান ও আশিকুর রহমান শহরের ‘নান্না বিরিয়ানি হাউজ’ থেকে বেশ উৎসাহ নিয়েই পাঁচ প্যাকেট মোরগ পোলাও কেনেন। বাড়িতে ফিরে খুদে শিশুদের পাতে খাবার পরিবেশন করার সময়ই ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিরিয়ানির চালের ভেতর থেকে বেরিয়ে আসে আস্ত ব্যাঙটি। মুহূর্তের মধ্যে পরিবারের সবার আনন্দ রূপ নেয় তীব্র আতঙ্ক ও বমিতে।
খবরটি জানাজানি হতেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি
ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করা এবং চরম অসতর্কতার অপরাধে তাৎক্ষণিকভাবে ওই বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে দোকান সিলগালা করার কড়া হুঁশিয়ারি দেওয়া হয়।
এফ/এইচ