
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ঢাকার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ। নতুন অতিথিকে ঘিরেই এখন কাটছে অভিনেত্রীর পুরো সময়।
মা হওয়ার খবর জানিয়ে মৌসুমী হামিদ গণমাধ্যমকে বলেন, ব্যক্তিগত কারণে সন্তানের জন্মের তারিখ প্রকাশ করতে চান না। দীর্ঘদিনের প্রতীক্ষার পর সন্তানকে প্রথম দেখা ও স্পর্শ করার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় বলেও জানান তিনি।
অভিনেত্রী জানান, এখন ছেলের ঘুম ও খাওয়ার সময়ের সঙ্গে মিলিয়েই চলছে তার দৈনন্দিন রুটিন। কখনো কখনো দুই ঘণ্টা ঘুমানোরও সুযোগ হচ্ছে না। প্রথম দুই দিন সন্তানকে ভালোভাবে দেখতে না পারলেও পরে ছেলের চেহারায় নিজের মিল খুঁজে পেয়েছেন তিনি। সন্তান সুস্থ থাকুক, এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এ সময়ে স্বামী আবদুল ওয়াদুদ, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন মৌসুমী। গত জুলাইয়ে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন এই অভিনেত্রী। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে তার ১৪ বছরের বন্ধুত্বের সম্পর্ক।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মৌসুমী হামিদ এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্র ও ওয়েবভিত্তিক কাজেও অভিনয় করেছেন তিনি। তবে আপাতত অভিনয় থেকে বিরতি নিয়ে সন্তানকে সময় দিতে চান এই অভিনেত্রী। আরও কয়েক মাস বিরতির পর আবার অভিনয়ে ফেরার পরিকল্পনা রয়েছে তার।