
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইংল্যান্ডে আগামী জুন-জুলাই মাসে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রথমবারের মতো দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। এই ঐতিহাসিক আসরে ডাচ নারীদের নেতৃত্ব দেবেন বাবেতে ডি লিডে। ডি লিডে পরিবারে ক্রিকেটের ঐতিহ্য বেশ সমৃদ্ধ; চাচা টিম ডি লিডে এবং চাচাতো ভাই বাস ডি লিডে ডাচ পুরুষ দলের হয়ে বিশ্বকাপ মাতানোর পর এবার বাবেতে সেই পারিবারিক উত্তরাধিকার বিশ্বমঞ্চে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব পেয়েছেন।
অধিনায়ক বাবেতে ডি লিডে এই অংশগ্রহণকে নেদারল্যান্ডসের ক্রিকেটে এক নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন। দল ঘোষণার পর উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন, "বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে লড়তে এবং আমাদের প্রতিভা দেখাতে আমরা মুখিয়ে আছি। যেহেতু আসরটি আমাদের প্রতিবেশী দেশ ইংল্যান্ডে বসছে,
চলতি বছরের শুরুতে নেপালে অনুষ্ঠিত গ্লোবাল কোয়ালিফায়ার্সে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নেদারল্যান্ডস। বিশ্বকাপের মূল লড়াইয়ে ডাচ নারীরা একই গ্রুপে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষদের মুখোমুখি হবে। মূল আসরের প্রস্তুতি হিসেবে দলটি স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে বাংলাদেশ। আগামী ১৪ জুন এজবাস্টনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন।
নেদারল্যান্ডস স্কোয়াড: বাবেতে ডি লিডে (অধিনায়ক), ক্যারোলিন ডি ল্যাঞ্জ, ফ্রেডেরিক ওভারডিক, হান্না ল্যান্ডহির, হেদার সিজার্স, আইরিস জুইলিং, ইসাবেল ভ্যান ডার ওয়ানিং, লারা লিমহুইস, মির্থে ভ্যান ডেন রাড, ফেবে মোলকেনবোয়ার, রবিন রিজকে, রবিন ফন ওস্টারম, সিলভার সিয়েগার্স, স্নেইহাল দালমিয়া এবং স্টেরে কালিস।
/টিএ