
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আসন্ন বিশ্বকাপের আগে বড়সড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবাদী ও অপমানজনক মন্তব্য করার দায়ে ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়েছেন আর্জেন্টাইন উদীয়মান উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। উয়েফার দেওয়া এই কঠোর শাস্তি ফিফা আন্তর্জাতিক ফুটবলেও কার্যকর করার সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বকাপের শুরুর ম্যাচগুলোতে মাঠে নামা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে ২০ বছর বয়সী এই ফুটবলারের।
ঘটনার সূত্রপাত দুই সপ্তাহ আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার সময় ভিনিসিয়ুস জুনিয়রকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ ও বর্ণবাদী গালি দেন প্রেস্তিয়ান্নি। নিজেকে লুকাতে তিনি জার্সি দিয়ে মুখ ঢেকে রাখলেও ক্যামেরার চোখ এড়াতে পারেননি। অভিযোগের সত্যতা পাওয়ায় উয়েফা তাকে ৬ ম্যাচের
নিষেধাজ্ঞার প্যাঁচে পড়ে প্রেস্তিয়ান্নি ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচ মিস করেছেন। ফিফার নিয়ম অনুযায়ী, উয়েফার এই শাস্তি বহাল থাকায় বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম অন্তত দুই ম্যাচে তিনি একাদশের বাইরে থাকতে বাধ্য হবেন। ফলে কাতার বিশ্বকাপের শিরোপাধারীদের হয়ে গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের শুরুতেই দর্শক সারিতে বসে থাকতে হতে পারে বেনফিকার এই প্রতিভাবান উইঙ্গারকে।
আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি এই তরুণ তুর্কিকে নিয়ে বড় পরিকল্পনা করলেও এখন পড়েছেন দ্বিধায়। ১৭ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। এরপর ২২ জুন অস্ট্রিয়া এবং ২৭ জুন জর্ডানের বিপক্ষে লড়বে আলবিসেলেস্তেরা। প্রথম দুই ম্যাচ নিশ্চিতভাবে খেলতে না পারায় স্কালোনি শেষ পর্যন্ত প্রেস্তিয়ান্নিকে বিশ্বকাপ স্কোয়াডে রাখবেন কি না, তা নিয়ে ফুটবল মহলে এখন জোর গুঞ্জন চলছে।
২০ বছর বয়সী প্রেস্তিয়ান্নি এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে মাত্র একটি প্রীতি ম্যাচ খেলেছেন। পাউলো দিবালার চোটের কারণে বিকল্প হিসেবে তাকে দলে ডাকা হলেও বর্ণবাদ ইস্যুতে তার এই দায়িত্বজ্ঞানহীন আচরণ কোচ স্কালোনিকে অস্বস্তিতে ফেলেছে। উয়েফার তদন্ত ও শাস্তির বিষয়ে আর্জেন্টাইন কোচ এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও, বিশ্বকাপের দল ঘোষণায় এর বড় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
/টিএ