
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের ক্ষত শুকানোর আগেই নতুন এক ধাক্কা খেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাঠের আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তির মুখে পড়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সিরিজের শেষ ম্যাচে মেজাজ হারিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি।
ঘটনাটি ঘটে গত ২ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন। বাংলাদেশের ইনিংস চলাকালে আউট হয়ে মাঠ ছাড়ার সময় আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান জ্যোতি। রাগের মাথায় সাজঘরে ফেরার পথে নিজের ব্যাট মাটিতে ছুঁড়ে মারেন তিনি, যা আইসিসির আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
আইসিসি জ্যোতির এই কর্মকাণ্ডকে 'ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার' বা লেভেল-১ পর্যায়ের অপরাধ হিসেবে
ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাসের দেওয়া এই শাস্তি বাংলাদেশের অধিনায়ক বিনাবাক্যে মেনে নিয়েছেন। তিনি নিজের দোষ স্বীকার করে নেওয়ায় বিষয়টি নিয়ে বাড়তি কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। মাঠের আম্পায়ার এলোইস শেরিডান, সাথিরা জাকির জেসি এবং টিভি আম্পায়ারদের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই এই ত্বরিত সিদ্ধান্ত নেওয়া হয়।
আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধের ক্ষেত্রে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং ১ থেকে ২টি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে। তবে এটি প্রথম অপরাধ হওয়ায় ম্যাচ ফির জরিমানা থেকে বেঁচে গেলেও ডিমেরিট পয়েন্টের খড়গ এড়াতে পারেননি জ্যোতি। মাঠের ব্যর্থতার পর অধিনায়কের এমন আচরণে সমর্থকদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
/টিএ