
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকা সফরে থাকা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা গেছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে তিনি মন্ত্রণালয়ে যান। তবে কী কারণে বা কোন উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পিটার হাস গত ১৩ নভেম্বর ঢাকায় আসেন। সফরে এসে সোমবার সকালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা যায়।
বর্তমানে পিটার হাস মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এর আগে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগ সরকারের সঙ্গে পিটার হাসের মতপার্থক্যের বিষয়টি আলোচনায় এসেছিল।
তবে এবারের ঢাকা সফরে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার কারণ এবং সেখানে কোনো বৈঠক বা আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
টি/